Wednesday | 17 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 17 June 2026 | Epaper
BREAKING: ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার      হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু      ‘আই হ্যাভ এ প্লান’ নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      দেশের কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী      

যশোরে অস্ত্র ব্যবসায়ীসহ আটক ২

প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ২৮)

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে কথিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী মো. রাসেল রানা এবং তার এক সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই কামাল হোসেনসহ একটি দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা গেছে, শার্শা থানার ৭ নম্বর কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় রাসেল রানার টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার শয়নকক্ষের বালিশের নিচে অস্ত্র রাখার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের।

পরে তার দেখানো স্থানে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে রাসেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে বেনাপোলের পুটখালী এলাকা থেকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, রাসেল রানার বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসকেআর/এসআর





LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close