পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক বিধান মল্লিক (৪৭) এবং তার বাবা দুর্গাপদ মল্লিক (৭৫)। তাদের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে।
আরও পড়ুন- সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৫
আরও পড়ুন- ঈদে বেড়াতে যাওয়ার পথে পিকআপচাপায় শ্যালক-দুলাভাই নিহত
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নতুন ব্রিজ থেকে মোটরসাইকেলযোগে বিধান মল্লিক এবং তার বাবা দুর্গাপদ মল্লিক গ্রামে যাচ্ছিল পতিমধ্যে নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপ তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা দুর্গাপদ মল্লিকের মৃত্যু হয়। পরে ছেলে স্কুল শিক্ষক বিধান মল্লিককে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম