Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
কাজল বরণ দাস, পটুয়াখালী
১০:৪০, ০৭ জুন ২০২৬
আপডেট: ১০:৪৭, ০৭ জুন ২০২৬
কাজল বরণ দাস, পটুয়াখালী
১০:৪০, ০৭ জুন ২০২৬
আপডেট: ১০:৪৭, ০৭ জুন ২০২৬
আরও খবর
রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল, যেভাবে দেখবেন খেলা
১৪০ কোটির দেশ, বিশ্বকাপে শুধু দর্শক!
আলজেরিয়ার বিপক্ষে প্রথম গোলের পর যে কারণে কাঁদলেন মেসি
বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড–ক্রোয়েশিয়া
৫২ বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গোর সামনে রোনালদোর পর্তুগাল

আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে গেলেই চিকিৎসকের ভিজিট ফি অর্ধেক

কাজল বরণ দাস, পটুয়াখালী
১০:৪০, ০৭ জুন ২০২৬
আপডেট: ১০:৪৭, ০৭ জুন ২০২৬
কাজল বরণ দাস, পটুয়াখালী
১০:৪০, ০৭ জুন ২০২৬
আপডেট: ১০:৪৭, ০৭ জুন ২০২৬
পটুয়াখালীর ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. হাবিবুর রহমান। ছবি : এনটিভি

ফুটবল বিশ্বকাপের আমেজে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন পটুয়াখালীর ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. হাবিবুর রহমান। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের সমর্থক এই চিকিৎসক ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ চলাকালে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে এলে রোগীদের কাছ থেকে অর্ধেক ভিজিট ফি নেওয়া হবে।

গত বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডা. হাবিবুর রহমান এই ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে এলে ভিজিট ফি হাফ।

ডা. হাবিবুর রহমান জানান, তার ব্যক্তিগত চেম্বারটি পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতালে। বর্তমানে তার নিয়মিত রোগী দেখার ভিজিট ফি ৬০০ টাকা। তবে এই বিশেষ অফারের আওতায় আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের জন্য ফি নেওয়া হবে মাত্র ৩০০ টাকা।

ব্যতিক্রমী এই ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই বিষয়টিকে বিশ্বকাপ উন্মাদনার এক আনন্দঘন প্রকাশ হিসেবে দেখছেন। চিকিৎসাসেবার মতো একটি পেশাদার বিষয়ের সঙ্গে ফুটবলপ্রেমকে যুক্ত করার এই অভিনব উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

ডা. হাবিবুর রহমান বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেশথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি নিয়মিত ব্যথা ব্যবস্থাপনা (পেইন ম্যানেজমেন্ট) বিষয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

উদ্যোগটির বিষয়ে ডা. হাবিবুর বলেন, ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনা দলের কট্টর সমর্থক। বিশ্বকাপকে ঘিরে মানুষের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সেই আনন্দকে ভিন্নভাবে উদযাপন করার ভাবনা থেকেই এই উদ্যোগ। এটি সম্পূর্ণ খেলাধুলার প্রতি ভালোবাসা ও আনন্দ ভাগাভাগির উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তিনি বলেন, এটি আর্জেন্টিনা সমর্থকদের জন্য তার পক্ষ থেকে একটি বিশেষ শুভেচ্ছা। এতে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না; বরং ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দের একটি নতুন উপলক্ষ তৈরি হবে।

পটুয়াখালী শহরের বাসিন্দা সাকিল ইসলাম বলেন, বিশ্বকাপ উপলক্ষে বাজারে নানা ধরনের অফার দেখা গেলেও কোনো চিকিৎসকের পক্ষ থেকে এমন ছাড়ের উদ্যোগ সত্যিই ব্যতিক্রমী। 

জুবায়ের আহম্মেদ নামের আরেক সমর্থক বলেন, আমি নিজেও আর্জেন্টিনার ভক্ত। ডাক্তারের এই ঘোষণা বিশ্বকাপের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে।

গত বিশ্বকাপেও ডা. হাবিবুর রহমান আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকে সমর্থকদের জন্য দুটি খাসি জবাই করে বড় ভোজের আয়োজন করেছিলেন। এবারও বিশ্বকাপের শুরুতেই তার এই ভিন্নধর্মী অফার ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পটুয়াখালী আর্জেন্টিনা চিকিৎসক ফুটবল বিশ্বকাপ ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: পটুয়াখালী

১৪ জুন ২০২৬
৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ
০৯ জুন ২০২৬
পটুয়াখালীতে কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
০৭ জুন ২০২৬
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
  2. ঝড়-বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. সিরাজগঞ্জে ট্রাকচাপায় এটিএসআই নিহত
  5. ভাগনেকে বিয়ে করলেন দুই সন্তানের মা, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর
  6. সংসদে ‘অরুচিকর ভাষা’ ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
Edit with