ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

কাপ্তাই হ্রদে গোসলে নেমে শিশুর মৃত্যু 

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ৭ মে ২০২৬  
কাপ্তাই হ্রদে গোসলে নেমে শিশুর মৃত্যু 

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে হাবিবুর রহমান নামে ছয় বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

হাবিবুর রহমান ওই ইউনিয়নের হাজি পাড়ার মো. নাজের ও সুমি আক্তার দম্পতির দ্বিতীয় সন্তান। সে রাজস্থলী তালুকদার পাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, হাবিবুর রহমান প্রতিদিনের মতো মাদ্রাসা ছুটির পর বাড়িতে এসে হ্রদে গোসল করতে নামে। পাশে দাদি অন্য কাজ করছিলেন। অন্য ছেলেদের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ পানিতে তলিয়ে যায় সে। স্থানীয়রা শিশুটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুদীপ্ত ঘোষ জানিয়েছেন, দুপুর ১২টার দিকে হাবিবুর রহমান নামে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। 

ঢাকা/শংকর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়