ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

আরবাজের সঙ্গে ভক্তের কাণ্ড

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ১৭ জুন ২০২৬   আপডেট: ১৯:৩০, ১৭ জুন ২০২৬
আরবাজের সঙ্গে ভক্তের কাণ্ড

প্রিয় তারকাকে দেখার জন্য নানান কাণ্ড ঘটিয়ে থাকেন ভক্তরা। এবার বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে তেমনই এক ভক্তের কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরো পড়ুন:

এ ভিডিওতে দেখা যায়, ভক্তরা ঘিরে রেখেছেন বলিউড অভিনেতা আরবাজ খানকে। ভিড় ঠেলে তাকে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। সেই সময় এক ব্যক্তি আরবাজের গাড়িতে উঠে পড়েন। নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নামতে বললে অসম্মতি জানান। তারপর নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে জোর করে গাড়ি থেকে বাইরে বের করে নিয়ে আসেন। এতে করে চারপাশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।  

এ ঘটনায় কিছুক্ষণের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভিডিওতে আরবাজ খানকে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়তেও দেখা যায়। যদিও শেষ পর্যন্ত অভিনেতাকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। 

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় গিয়েছিলেন আরবাজ খান। অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় আচমকাই অজ্ঞাত এক ব্যক্তি জোর করে তার গাড়িতে উঠে পড়েন।

কলকাতার এ ঘটনা নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। অনেকে তারকাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে আরবাজ খানের কোনো বক্তব্য এখনো পাওয় যায়নি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়