ঢাকা     বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬ ||  আষাঢ় ৪ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রকাশিত হয়েছে মাসউদ আহমাদের নতুন উপন্যাস ‘লাবণ্যর মুখ’

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১৩ মার্চ ২০২৬  
প্রকাশিত হয়েছে মাসউদ আহমাদের নতুন উপন্যাস ‘লাবণ্যর মুখ’

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মাসউদ আহমাদের নতুন উপন্যাস ‘লাবণ্যর মুখ’। উপন্যাসটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। এটির প্রচ্ছদ করেছেন শেখ আফজাল।
 
মাসউদ আহমাদ বলেন, ‘‘কবি হিসেবে জীবনানন্দ দাশ আজ বিশিষ্ট ও জনপ্রিয়। কিন্তু কেমন ছিল জীবনানন্দ দাশ ও তার স্ত্রী লাবণ্যর সম্পর্ক? ট্রাম দুর্ঘটনায় কবির রহস্যজনক মৃত্যুর পেছনে লাবণ্যর গোপন প্রভাব ও প্ররোচনা ছিল, এমন কথাও চাউর আছে। ঘনিষ্ঠজনের ভাষ্য: জীবনানন্দর বিবাহিত জীবন সুখের ছিল না। এমনকি নিজের বাসাতেই কবি থাকতেন বহিরাগতের মতো। কবির মৃত্যুর পর তার গোপন ও প্রকাশ্য অনুরাগী পাঠক-গবেষকদের অনেকে সন্দেহ ও সমালোচনার তির ছোড়েন—লাবণ্য কবির জীবন দুর্বিষহ করে তুলেছিলেন। কবিতাচর্চা ব্যাহত তো করেছেনই, মানসিক শান্তিও নষ্ট করেছেন। তিনি স্বার্থপর ও আত্মসুখপরায়ণ মহিলা। নিজেকে নিয়েই সব সময় ব্যস্ত থেকেছেন। কিন্তু বাস্তবে কেমন ছিল জীবনানন্দ-লাবণ্যর সম্পর্ক ও সংসার? তাঁদের ২৫ বছরের দাম্পত্যজীবনের পুরোটাই কি ভরা ছিল নীল বিষে? কী ছিল লাবণ্যর চাওয়া-পাওয়া স্বামী জীবনানন্দর কাছে? কবির সম্পর্কে কী ছিল লাবণ্যর অভিযোগ, ক্ষোভ কিংবা হতাশার কারণ? জীবনানন্দর কবিখ্যাতির নিচে পড়ে সবই চাপা পড়েছে। এই উপন্যাসে সেই চাপাপড়া গল্পে অনুসন্ধানী আলো ফেলা হয়েছে।

আরো পড়ুন:

বইটির মূল্য: ৩২০ টাকা

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়