ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

হোম অফিসের সুবিধাসহ পার্ট টাইম চাকরি দিচ্ছে জীবন বীমা করপোরেশন

চাকরি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৯ মে ২০২৬   আপডেট: ১৬:৫০, ১৯ মে ২০২৬
হোম অফিসের সুবিধাসহ পার্ট টাইম চাকরি দিচ্ছে জীবন বীমা করপোরেশন

জীবন বীমা করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কাকরাইল মডেল সেলস অফিসের জন্য ‘এজেন্ট’ পদে পার্ট টাইম চাকরির সুযোগ দিচ্ছে। এ পদে মোট ১০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আরো পড়ুন:

পদের নাম: এজেন্ট।

পদসংখ্যা: ১০০।

চাকরির দায়িত্ব: নতুন গ্রাহক তৈরি ও তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। জীবন বীমাসংক্রান্ত পরামর্শ দেওয়া ও কোম্পানির ব্যবসার প্রসার ঘটানো। সেলস ও মার্কেটিং কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পাদন করা। গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা।

যোগ্যতা ও বয়স: এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতা বা বিশেষ দক্ষতার প্রয়োজন নেই। ন্যূনতম এসএসসি, এইচএসসি বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ২৮ থেকে ৪০ বছরের মধ্যে।

চাকরির ধরন: পার্ট টাইম। অফিস কিংবা ঘরে বসে দুই ভাবেই কাজ করার সুযোগ রয়েছে।

কর্মস্থল: ঢাকা (কাকরাইল)।

বেতন: আলোচনা সাপেক্ষে। এছাড়া পারফরম্যান্স বোনাস ও বছরে দুটি উৎসব বোনাস (ঈদ/পূজা) দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ মে, ২০২৬ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) ই-মেইলের মাধ্যমে [email protected] এই ঠিকানায় পাঠাতে হবে। এছাড়া অনলাইনে বিডিজবস-এর মাধ্যমেও আবেদন করা যাবে।

অফিসের ঠিকানা: মডেল সেলস অফিস, জীবন বীমা করপোরেশন, ২৭ কাকরাইল, গ্রিন সিটি রেজেন্সি (৩য় তলা), ঢাকা-১০০০।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়