
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চট্টগ্রামের আলোচিত পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় প্রধান আসামি মো. আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে কড়া নিরাপত্তার মধ্যে একমাত্র প্রাপ্তবয়স্ক আসামি আবিরকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, মামলায় ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত বলে মনে করেছেন। রায়ের পর নিহত
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় শিশু আয়াত। পরে পরিবারের আবেদনের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাটির তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ভাড়াটিয়া মো. আবির শিশুটিকে অপহরণ করেন। তবে পরিকল্পনা ব্যর্থ হলে তিনি তাকে শ্বাসরোধে হত্যা করেন।
তদন্তে আরও উঠে আসে, হত্যার পর আবির শিশুটির মরদেহ টুকরো টুকরো করে কেটে সাগরপাড়, খালসহ বিভিন্ন স্থানে ফেলে দেন। এ ঘটনায় ২০২৩ সালের ১০ অক্টোবর পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রে আবিরের পাশাপাশি তার ১৭ বছর বয়সী এক বন্ধুকেও আসামি করা হয়। কিশোর হওয়ায় দ্বিতীয় আসামির পরিচয় প্রকাশ করা হয়নি। বর্তমানে আবির কারাগারে রয়েছেন এবং অপর আসামির বিচার শিশু আদালতে চলমান রয়েছে।
টি/