• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

প্রকৃতি ও পরিবেশ

সমুদ্র দিবসে বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলো শত শত তরুণ পরিবেশকর্মী
সমুদ্র দিবসে বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলো শত শত তরুণ পরিবেশকর্মী

বিশ্ব সমুদ্র দিবস-২০২৬ উপলক্ষে ওয়াটারকিপারস বাংলাদেশ, বন ফাউন্ডেশন, বেঙ্গল পিস ফাউন্ডেশন, সেভ আওয়ার সি এবং মিশন গ্রিন বাংলাদেশ-সহ একদল পরিবেশবাদী সংগঠনের শক্তিশালী জোট কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে ‘বে অব বেঙ্গল অ্যাসেম্বলি’-র সূচনা করেছে। ‘দূষণ প্রশমন এবং প্রবাল ইকোসিস্টেম পুনরুদ্ধারের মাধ্যমে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ’- এই জরুরি প্রতিপাদ্যকে সামনে রেখে, বাংলাদেশের সামুদ্রিক ফ্রন্টিয়ারে তৈরি হওয়া ক্রমবর্ধমান পরিবেশগত সংকট মোকাবিলায় এই কর্মসূচে শত শত যুব প্রতিনিধি, আন্তর্জাতিক গবেষক এবং প্রশাসনিক নেতৃবৃন্দকে এক প্ল্যাটফর্মে একত্রিত করেছে।

সোমবার, ৮ জুন ২০২৬, ২২:৪৪