• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

ধর্ম

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের নির্দেশ
২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের নির্দেশ

২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়। এর আগে গত ২৯ মে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জেদ্দায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে এবং বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে তা হস্তান্তর করে। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার কাছে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।

সোমবার, ৮ জুন ২০২৬, ১৫:০৭