NEWS PORTAL
বুধবার, ১৭ জুন ২০২৬
Back
Live
১৭ জুন ২০২৬
এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে (সামিট) যোগ দিতে ভেনিসে পৌঁছেছেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা। রাষ্ট্রপ্রধানের এ সফরকে কেন্দ্র করে ভেনিস শহর ও আয়োজক কমিটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রেসিডেন্ট মাতারেলাকে স্বাগত জানিয়ে আয়োজক কর্তৃপক্ষ এক বিবৃতিতে গভীর সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
১০:২১ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
বিএনপি সরকারের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে লুটপাটের বাজেট বলে আখ্যা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজা।
বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে আজ (১৭ জুন) লুক্সেমবার্গে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (EIB)-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) ড. জিয়াউদ্দিন হায়দার। EIB প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মিস থুরাইয়া ত্রিকি।
১০:১০ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে এক ধান ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌরশহরের আজাদ মোড়ে এ ঘটনা ঘটে।
০৯:৫৮ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে ইনা পারভীন চন্দনা (৩৫) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত তিন দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ চন্দনার বাবা মহিউদ্দিন শেখ সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
০৯:৫৫ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
পাকিস্তানে নারীদের স্বাস্থ্যসুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘পিরিয়ড ট্যাক্স’ নামে পরিচিত স্যানিটারি পণ্যের ওপর আরোপিত ১৮ শতাংশ বিক্রয় কর প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। নতুন বাজেটে এই সিদ্ধান্ত জানানো হয়, যা দেশটির নারী অধিকারকর্মীদের দীর্ঘদিনের দাবির ফল হিসেবে দেখা হচ্ছে।
০৯:১৮ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
ঢাকার সাভারের তেঁতুলঝোড়া এলাকার শামসুল উলূম খাদিমুল ইসলাম মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
০৯:১৬ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার (১৭ জুন)। পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
০৯:০৫ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) ঘোষণা করেছে। এ সুবিধার আওতায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা কোনো ধরনের জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন।
০৯:০১ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে বগুড়ায় মানহানী মামলা করা হয়েছে। যার প্রতিবাদে বুধবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিক ও স্থানীয় নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নারীর ক্ষমতায়ন এবং পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের পাইলটিংয়ের তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় ৪৭৭ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
০৮:৫৯ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই ছাত্র হলো— মেরাজ ও ফাহিম। তারা রাজধানীর শনির আখড়া এলাকা থেকে বন্ধুদের সঙ্গে সোনারগাঁয়ে ঘুরতে এসেছিল।
০৮:৫৬ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অনুকরণে ও ভালোবেসে বিড়াল পালেন নওমুসলিম মুহাম্মদ রাজ। শুধু বিড়াল পালাই নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশুদ্ধ জাতের বিড়াল আমদানিও করছেন গাজায় ইসরাইলি আগ্রাসনে মানবিক বিপর্যয়ের মুখে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসা এই ব্যক্তি। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের বিড়ালপ্রেমীদের জন্য নতুন একটি উদ্যোগ নিয়ে আসছেন তিনি। যার নাম দেওয়া হয়েছে Meow Meow British Cats।
০৮:৩৫ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
শিশু ধর্ষণের অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোহন তালুকদারকে (২৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে।
০৮:১৯ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
কঠোর সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরইমধ্যে সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
০৭:৫৮ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
রংপুরে হিমাগারের সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। বুধবার (১৭ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর মর্ডান মোড় এলাকার তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে।
০৭:৪৭ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি জ্বালানি নিরাপত্তাসহ বেশকিছু বিষয়ে বাংলাদেশকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
০৭:৪২ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
সংসারের অভাব ঘোচানো ও পরিবারের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্নে অনেকেই ভিটেমাটি, জমিজমা কিংবা শেষ সম্বল বিক্রি করে বিদেশে পাড়ি জমান। কিন্তু দালালদের প্রলোভনে পড়ে সেই স্বপ্ন অনেক সময় পরিণত হয় মৃত্যুযাত্রায়। চলতি বছরের মার্চে ভূমধ্যসাগরে ঘটে যাওয়া এমনই এক মর্মান্তিক ঘটনায় অনাহার, তৃষ্ণা ও দুর্বিষহ কষ্টে প্রাণ হারান ১৮ জন বাংলাদেশি।
০৭:৪০ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের অসুস্থ সাবেক এমপি খালেদা রব্বানীকে দেখতে তার বাড়িতে যান।
০৭:২৩ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ সাক্ষাতে ইরান দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোরজাদ্দিনি, কালচারাল কাউন্সেলর মাহদি মোলারস এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস কর্মকর্তা (দোভাষী) মাহফুজুল হক উপস্থিত ছিলেন।
০৭:১৫ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার