শুভ্র ভালোবাসার পরশ
২০২১সালের ৩রা এপ্রিলের ভয়াবহ ষড়যন্ত্রের তাণ্ডবে গোটা হেফাজত যখন লন্ডভন্ড হওয়ার উপক্রম। হিংস্র হাসিনার হায়েনাদল যখন আমাকে খুবলে খাওয়ার সকল আয়োজন সম্পন্ন করেছিল। রাষ্ট্রযন্ত্রের সকল টুলস নিয়ে হামলে পড়েছিল আমার উপর। আমাকে ধরাশায়ী করার মধ্য দিয়ে ভড়কে দিতে চেয়েছিল হেফাজতকে। এ লক্ষ্যে ডিজিএফআই, এনএসআই, পুলিশ,সিভিল প্রশাসন, সেই সাথে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, হুজুরলীগ, ঘাদানিক আর হলুদ সন্ত্রাসীদের মাধ্যমে ইতিহাসের নিকৃষ্টতম নাটকের স্ক্রীপ্ট বাস্তবায়ন চলছিল।
সোমবার, ১৮ মে ২০২৬, ১৯:২২