জিয়াউর রহমান গণতন্ত্র ও উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু গণতন্ত্রে বিশ্বাস করতেন না, তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর মতে, ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ছিন্নভিন্ন রাজনৈতিক শক্তিগুলোকে একত্রিত করে জিয়াউর রহমান দেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
রবিবার, ১৪ জুন ২০২৬, ১৮:০৬