NEWS PORTAL
বুধবার, ১৭ জুন ২০২৬
Back
Live
১৭ জুন ২০২৬
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার (১৭ জুন)। পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
০৯:০৫ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) ঘোষণা করেছে। এ সুবিধার আওতায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা কোনো ধরনের জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন।
০৯:০১ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে বগুড়ায় মানহানী মামলা করা হয়েছে। যার প্রতিবাদে বুধবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিক ও স্থানীয় নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নারীর ক্ষমতায়ন এবং পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের পাইলটিংয়ের তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় ৪৭৭ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
০৮:৫৯ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই ছাত্র হলো— মেরাজ ও ফাহিম। তারা রাজধানীর শনির আখড়া এলাকা থেকে বন্ধুদের সঙ্গে সোনারগাঁয়ে ঘুরতে এসেছিল।
০৮:৫৬ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অনুকরণে ও ভালোবেসে বিড়াল পালেন নওমুসলিম মুহাম্মদ রাজ। শুধু বিড়াল পালাই নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশুদ্ধ জাতের বিড়াল আমদানিও করছেন গাজায় ইসরাইলি আগ্রাসনে মানবিক বিপর্যয়ের মুখে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসা এই ব্যক্তি। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের বিড়ালপ্রেমীদের জন্য নতুন একটি উদ্যোগ নিয়ে আসছেন তিনি। যার নাম দেওয়া হয়েছে Meow Meow British Cats।
০৮:৩৫ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
শিশু ধর্ষণের অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোহন তালুকদারকে (২৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে।
০৮:১৯ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
কঠোর সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরইমধ্যে সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
০৭:৫৮ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
রংপুরে হিমাগারের সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। বুধবার (১৭ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর মর্ডান মোড় এলাকার তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে।
০৭:৪৭ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি জ্বালানি নিরাপত্তাসহ বেশকিছু বিষয়ে বাংলাদেশকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
০৭:৪২ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
সংসারের অভাব ঘোচানো ও পরিবারের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্নে অনেকেই ভিটেমাটি, জমিজমা কিংবা শেষ সম্বল বিক্রি করে বিদেশে পাড়ি জমান। কিন্তু দালালদের প্রলোভনে পড়ে সেই স্বপ্ন অনেক সময় পরিণত হয় মৃত্যুযাত্রায়। চলতি বছরের মার্চে ভূমধ্যসাগরে ঘটে যাওয়া এমনই এক মর্মান্তিক ঘটনায় অনাহার, তৃষ্ণা ও দুর্বিষহ কষ্টে প্রাণ হারান ১৮ জন বাংলাদেশি।
০৭:৪০ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের অসুস্থ সাবেক এমপি খালেদা রব্বানীকে দেখতে তার বাড়িতে যান।
০৭:২৩ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ সাক্ষাতে ইরান দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোরজাদ্দিনি, কালচারাল কাউন্সেলর মাহদি মোলারস এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস কর্মকর্তা (দোভাষী) মাহফুজুল হক উপস্থিত ছিলেন।
০৭:১৫ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
কবরের মধ্যে জীবিত আছেন ভেবে ভোলা সদর উপজেলায় দাফনের ১৮ দিনের মাথায় মরিয়ম (২০) নামে এক তরুণীর কবর খুঁড়েছেন স্বজনরা। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
০৭:১১ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলেন— মো. শাফায়েত হোসেন শেখ (৫৫) এবং এনামুল হক আকবর (৬৩)। দুইজনের বাড়িই গোপালগঞ্জ জেলায়। তাদের মধ্যে শাফায়েত হোসেন নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামে বজ্রপাতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
০৭:০৭ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
যশোরের শার্শা উপজেলার কায়বা এলাকায় অভিযান চালিয়ে কথিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী রাসেল রানা এবং তার এক সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) ভোররাতে ডিবি পুলিশের ওসি সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনসহ একটি দল এ অভিযান পরিচালনা করে।
০৭:০০ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোলারসহ নবায়নযোগ্য জ্বালানি-সম্পৃক্ত খাতগুলোকে করের আওতার বাইরে রাখা হয়েছে। এর বিপরীতে জীবাশ্ম জ্বালানি খাতের ওপর বাড়ানো হয়েছে করের বোঝা। বিষয়টি দেশের পরিবেশবাদীদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে। তবে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় সৌরবিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ উপকরণ আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর শূন্য শতাংশ করার কথা বলা হলেও অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত এসআরওতে এই শুল্কমুক্তি শর্তসাপেক্ষ করা হয়েছে। ফলে নির্ধারিত শর্ত পূরণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া অন্যদের সৌরবিদ্যুৎ-সংক্রান্ত যন্ত্রপাতি আমদানিতে কর পরিশোধ করতে হবে। বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও পরিবেশবাদীরা।
০৬:৫৫ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক রয়েছে। বুধবার (১৭ জুন) সংসদে কুমিল্লা -৪ আসনের এমপি এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
০৬:৫০ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের’ সন্তান বলে সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিমের বক্তব্যের পর তা নিয়ে বিতর্কের মধ্যে জানা গেলো তার জন্ম ১৯৮১ সালে।
০৬:৪৯ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার