ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

বরিশালে ইয়াবাসহ ‘ল্যাংটা সোহেল’ গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৪ মে ২০২৬   আপডেট: ১৬:৫২, ১৪ মে ২০২৬
বরিশালে ইয়াবাসহ ‘ল্যাংটা সোহেল’ গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় ইয়াবাসহ সোহেল ওরফে ল্যাংটা সোহেল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানিয়েছেন, গ্রেপ্তারের সময় ল্যাংটা সোহেলের কাছ থেকে ৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানিয়েছেন, উপজেলাজুড়ে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার সোহেল চিহ্নিত মাদক কারবারি। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়