ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে পাঁচজন নিয়ে ঈদের জামাত

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২৭ মে ২০২৬  
রাজশাহীতে পাঁচজন নিয়ে ঈদের জামাত

রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদের নামাজ পড়ছেন তিনজন।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি মসজিদে পাঁচজন নিয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই জামাত অনুষ্ঠিত হয়। নামাজে তিনজন পুরুষ ও দুইজন নারী ছিলেন।   

আরো পড়ুন:

বুধবার (২৭ মে) সকাল ৮টায় পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন স্থানীয় বাসিন্দা রহিম গাজী।

ঈদের জামাত আদায়কারীরা জানান, তারা প্রতি বছর ঈদের জামাত আদায় করে আসছেন। আগে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী চাঁদ দেখে ঈদের জামাত আদায় করলেও, এখন সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করতে পেরে তারা সন্তুষ্ট।

জামাতের ইমাম রহিম গাজী বলেন, ‍“মানুষ মনে করে সৌদি আরবে ঈদ হচ্ছে, তাই আমাদের এই স্থানে ঈদ হচ্ছে, আসলে ব্যাপারটা তা না। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য ওঠে না; চাঁদ ওঠে সারা পৃথিবীর জন্য। যেদিন চাঁদ উদিত হয়, সেদিন থেকেই মূলত নতুন মাস শুরু হয়। পৃথিবীর পরিসীমা যেহেতু অনেক বড়, তাই সব দেশ থেকে একই সময়ে চাঁদ দেখা যায় না। সেটা আমাদের দেখার ব্যর্থতা, কিন্তু চাঁদের উপস্থিতি তো সত্য।”

ঢাকা/মাহী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়