ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে পোশাক কারখানার আগুন ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর পূর্ব প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১৩ জুন ২০২৬   আপডেট: ১২:৫৬, ১৩ জুন ২০২৬
গাজীপুরে পোশাক কারখানার আগুন ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট

গাজীপুরের মালেকবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট শনিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। এর আগে বেলা ১১টার কিছু পরে কারখানায় আগুন লাগে। 

আরো পড়ুন:

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. মামুন এ তথ্য জানান। 

তিনি জানান, শনিবার বেলা ১১টার কিছু পরে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ম্যাট্রিক্স স্টাইলস্ লিমিটেড নামের কারখানাটিতে আগুন লাগে।  মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিক ও স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা শুরু করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। পরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নেভাতে ৭টি ইউনিট একযোগে কাজ করেছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকা/রফিক/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়