ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়া সীমান্তে পুশ ইন করা ১২ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ১৫ জুন ২০২৬   আপডেট: ১৩:১৭, ১৫ জুন ২০২৬
কুষ্টিয়া সীমান্তে পুশ ইন করা ১২ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে বিএসএফ কর্তৃক পুশ ইন চেষ্টার ৪ দিন পর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা নারী শিশুসহ ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আরো পড়ুন:

সোমবার (১৫ জুন) সকাল ১১টার দিকে দৌলতপুর উপজেলার বিলগাথুয়া ১৪৮/৩ এস সীমান্ত পিলার এলাকা থেকে তাদেরকে ফেরত নিয়ে যায় বিএসএফ সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা।

কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বলেন, “সোমবার সকাল ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা নারী শিশুসহ ১২ জনকে ফেরত নিয়ে যায়। তবে এ বিষয়ে আজ কোনো পতাকা বৈঠক হয়নি।”

প্রসঙ্গত, শুক্রবার (১২ জুন) ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় স্থানীয় ও টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে তাদের পুনরায় ভারত সীমান্তে ফেরত পাঠায়। এরপর টানা ৪ দিন ভারতীয় সীমান্তের শূন্যরেখায় ওই ১২ জন অবস্থান করছিলেন।

ঢাকা/কাঞ্চন/ফিরোজ 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়