ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়ির দুর্গম এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করলো সেনাবাহিনী

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ১৫ জুন ২০২৬  
খাগড়াছড়ির দুর্গম এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করলো সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম চিকনচান কার্বারীপাড়ায় সোলার প্যানেলচালিত পানির প্রকল্পের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এর ফলে এলাকার শতাধিক পরিবার এবং চিকনচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এখন নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন।

আরো পড়ুন:

স্থানীয়রা দীর্ঘদিন ধরে সুপেয় পানির অভাবে ছড়া ও ঝিরি থেকে পানি সংগ্রহ করে ব্যবহার করতেন।

সোমবার (১৫ জুন) সকালে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান আনুষ্ঠানিকভাবে সোলার প্যানেলচালিত এ পানির প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।

স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

ঢাকা/রূপায়ন/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়