ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

রামিসা হত্যা

উচ্চ আদালতেও রায় বহাল থাকবে বলে আশা আইনমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ৭ জুন ২০২৬  
উচ্চ আদালতেও রায় বহাল থাকবে বলে আশা আইনমন্ত্রীর

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়ে আপাতত সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর আশা, উচ্চ আদালত পর্যন্ত গড়ালেও এই রায় বহাল থাকবে।

আরো পড়ুন:

রবিবার (৭ জুন)  সচিবালয়ে সাংবাদিকদের কাছে মামলার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “প্রত্যেক ধাপ সম্পন্ন করে কার্যত ছয় কার্যদিবসের মধ্যে এমন বেদনাদায়ক ঘটনার বিচার শেষ করা সম্ভব হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম।”

মন্ত্রী আরো বলেন, “এই বিচারে, এই শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি, এটি উচ্চ আদালতে গেলেও রায় কার্যকর থাকবে।”

গত ১৯ মে সকালে পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকায় নিজেদের বাসার পাশের ফ্ল্যাটের একটি কক্ষ থেকে রক্তাক্ত ও খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মৃতদেহ।

এ নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে ঘটনার পরদিনই নিহত শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করলে পুলিশ সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করে।

ঘটনার ১৯ দিনের মাথায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন।

ঢাকা/এএএম/ইভা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়