ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ৩ জুন ২০২৬   আপডেট: ১৬:১২, ৩ জুন ২০২৬
বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা হয়।

যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

আরো পড়ুন:

বেনাপোল সীমান্ত দিয়ে কয়েক দিন ধরে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক কিছু নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টার প্রতিবাদ জানাতে সীমান্তে আসেন তিনি। বুধবার (৩ মে) দুপুরে ঢাকা থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী বেনাপোলের সাদীপুর সীমান্ত এলাকা পরিদর্শন করেন। দুপুরে দেওয়া ফেসবুক পোস্টে তিনি নিজে এ অভিযোগ করেন।

দুপুর সোয়া ১টার দিকে এ হামলা চালানো হয়। তবে গাড়িতে অবস্থানরত নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্য নেতারা নিরাপদে রয়েছেন।

ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সাথে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি।”

তিনি বলেন, “ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদ আছি।”

নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট


“সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে।”

সীমান্তে পুশইন, সীমান্ত হত্যা ও সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে দলমত, ধর্ম-বর্ণ ও রাজনৈতিক বিভাজনের তথ্য সংগ্রহ করতে বেনাপোল গিয়েছিলেন তিনি।

ঢাকা/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়