২২ বারের ওয়ানডে দেখায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় ছিল মাত্র একবার, সেটিও ২০০৫ সালে। ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের উত্থান ঘটলেও বাকি সব টেস্ট খেলুড়ে দেশকে এই ফরম্যাটে হারাতে সক্ষম হলেও অস্ট্রেলিয়া ছিল অধরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো ঘরের মাঠে। চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ।