প্রথম পাতা থেকে আরও খবর
দুর্বল ব্যবসার মধ্যেও দুলামিয়া কটনের দর বেড়েছে ১৬২%
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুলামিয়া কটন স্পিনিং মিলস দীর্ঘদিন ধরে দুর্বল ব্যবসায়িক অবস্থার মধ্যে থাকলেও কোম্পানিটির শেয়ারদরে অস্বাভাবিক উল্লম্ফন দেখা গেছে। লোকসানের দীর্ঘ ইতিহাস, সামান্য মুনাফা এবং সীমিত লভ্যাংশের পরও এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ১৬২ শতাংশ। এ দরবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ফলে বাজারসংশ্লিষ্টদের মধ্যে কারসাজির আশঙ্কা তৈরি হয়েছে।
ইস্টার্ন ইন্স্যুরেন্স
এফডিআররের ২৬ কোটি টাকা পাওয়া অনিশ্চিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসির ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে একাধিক গুরুতর অসঙ্গতি, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) লঙ্ঘন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ঘাটতির বিষয় তুলে ধরেছেন নিরীক্ষক। এসব কারণে কো¤‹ানিটির আর্থিক প্রতিবেদনের ওপর ‘কোয়ালিফাইড ওপিনিয়ন’ প্রদান করা হয়েছে।
এক যুগ অপেক্ষার অবসান
আমানত ফেরত পাচ্ছেন পাঁচ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহক
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) গ্রাহকরা প্রায় এক যুগ পর তাদের আমানতের টাকা ফেরত পাবেন বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। স¤‹্রতি সরকার সংকটে থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হবে বলে জানা গেছে।
অস্তিত্ব সংকটে হামি ইন্ডাস্ট্রিজ
কারখানার উৎপাদন দীর্ঘদিন ধরে প্রায় বন্ধ, আর্থিক প্রতিবেদনে একের পর এক ভুয়া তথ্য এবং নেতৃত্ব সংকটÑসব মিলিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কো¤‹ানি হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি এখন কার্যত একটি ‘কাগুজে কো¤‹ানি’তে পরিণত হয়েছে। বাস্তবে কোনো দৃশ্যমান ব্যবসা না থাকলেও গত দুই বছরে কো¤‹ানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ১২ দশমিক ২৭ শতাংশ, যা বাজার বিশ্লেষকদের মতে, স্কষ্ট কারসাজির ইঙ্গিত বহন করে। এতে ওই প্রতিষ্ঠানতে ৫৪ দশমিক ১ শতাংশের বেশি সাধারণ বিনিয়োগকারীর পুঁজি এখন চরম ঝুঁকিতে পড়েছে।
বাজেট বড় হলেই হবে না বাস্তবায়নযোগ্য হওয়া দরকার
বিএনপির হয়ে প্রায় ১৯ বছর পর অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের এটিই প্রথম এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই ঐতিহাসিক বাজেট প্রস্তুত করা হয়েছে।
বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী
দেশের অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াতে চার-পাঁচ বছর লাগবে
দেশের অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াতে চার থেকে পাঁচ বছর লাগবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রা
নতুন সরকারের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ
ব্যাংক খাতের সংস্কার, শিল্পের টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং জনজীবনের মানোন্নয়নের লক্ষ্য সামনে রেখে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায়’ শীর্ষক এ বাজেট বৃহস্কতিবার বিকালে সংসদে উত্থাপন করা হয়।
















