প্রধানমন্ত্রী বলেছেন, দেশের প্রান্তিক কৃষকদের ক্ষমতায়িত উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, কৃষি খাতকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে একটি আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু, প্রযুক্তিনির্ভর ও কৃষক-কেন্দ্রিক আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।