ভেঙে পড়া স্বাস্থ্যখাতের মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় হওয়া সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর অর্থ লুটপাটে ভেঙে পড়েছিলো স্বাস্থ্যখাত। সেই অবস্থা থেকে বর্তমান সরকার মান বাড়ানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও লোকবল নিয়োগ করে স্বাস্থ্যখাতে গতি আনা হবে।
বুধবার, ১৭ জুন ২০২৬, ১৫:৩৩