ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘ফাঁসির আসামিদের পেপারবুক তৈরির দীর্ঘসূত্রিতা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে’

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ২৭ মে ২০২৬   আপডেট: ২১:৩০, ২৭ মে ২০২৬
‘ফাঁসির আসামিদের পেপারবুক তৈরির দীর্ঘসূত্রিতা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে’

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “ফাঁসির আসামিদের পেপারবুক তৈরির দীর্ঘসূত্রিতা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে। তবে এই বিষয়ে শুধু আমরা জড়িত নই, সরকার জড়িত না। এর সঙ্গে সুপ্রিম কোর্ট জড়িত। ইতিমধ্যে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছি, ফাঁসির আসামিদের শাস্তি এবং তাদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য যতটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন ঠিক ততটাই নেব। এভাবেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বুধবার (২৭ মে) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠে মেধা ও মনন মঞ্চ আয়োজিত দ্যা গ্রান্ড ফিনাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমি বলেছিলাম এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যা মামলার চার্জশিট হবে। আপনারা দেখেছেন, আমরা এক সপ্তাহ পূরণ হওয়ার আগেই চার্জশিট দাখিল করেছি। আমরা রামিসা হত্যাকাণ্ডের বিচারের এই প্রক্রিয়াকে ন্যায়বিচারের মানদণ্ডে যেমন স্বচ্ছতা রাখতে চেয়েছি, ঠিক একইভাবে যারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত হয় তাদের সামনে একটি দৃষ্টান্তমূলক বিচার প্রক্রিয়া নিশ্চিতে আমরা যে নিরন্তরভাবে পথ চলছি। তারই অংশ হিসেবে পহেলা জুন রামিসা হত্যা মামলার বিচারের কার্যক্রম শুরু হচ্ছে।”

তিনি বলেন, “আপনারা ধৈর্য ধরেন। ঠিক রামিসার মতো মাগুরার আসিয়াসহ যতগুলো ফাঁসির আসামি সেই নির্জন জেলে আছেন তাদের মামলার নিষ্পত্তি আমরা দ্রুততম সময়ের মধ্যে করব ইনশাল্লাহ।’

আসাদুজ্জামান বলেন, “আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় বাংলাদেশের সবচেয়ে সেনসিটিভ যে কয়টি হত্যা মামলা ছিলমেজর সিনহা হত্যা মামলা, আবরার ফাহাদ হত্যা মামলা। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্ত হত্যা মামলার বিচার প্রক্রিয়া হাইকোর্ট পর্যন্ত সমাপ্ত করে আসতে চেয়েছিলাম। আপিল বিভাগও আমরা আশা করি এ বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নেবেন।”

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়