ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের দিনে গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ২৮ মে ২০২৬   আপডেট: ১৫:৫০, ২৮ মে ২০২৬
ঈদের দিনে গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ

ছবি: সংগৃহীত

গোলপাগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রামে এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন দুপুর ১২টার দিকে দুর্ঘটনার শিকার হন তারা।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান এ তথ্য জানান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেওয়া হলে আরো একজনের মৃত্যু হয়। আহতদের সদর হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়