ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

এক্সপ্রেসওয়েতে লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত ৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ২৮ মে ২০২৬  
এক্সপ্রেসওয়েতে লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত ৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কায় ৬ জন আহত হয়েছেন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- পিয়ারা বেগম (৬৫), মমতাজ বেগম (৬০), জান্নাতুল ফেরদৌস (৩৮), মনির হোসেন (৫০), জেসমিন (৩০) ও জাহেদ (১৫)। তাদের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ডামুড্যা এলাকায়।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঢাকা মিটফোর্ড হাসপাতাল থেকে আব্দুল জলিল (৭৫) নামের এক ব্যক্তির মরদেহ নিয়ে শরীয়তপুরের গোসাইরহাটে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটির পেছনের চাকা পাঞ্চার হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সটিতে চালকসহ মোট ১০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচলে ধীরগতি দেখা দেয়।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়