ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাবিতে ঘুরতে এসে গাঁজা সেবন, ব্র্যাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর কারাদণ্ড

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২৩ মে ২০২৬   আপডেট: ১৩:৩৮, ২৩ মে ২০২৬
জাবিতে ঘুরতে এসে গাঁজা সেবন, ব্র্যাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর কারাদণ্ড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অতিথি হিসেবে ঘুরতে এসে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে ব্র্যাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরো পড়ুন:

শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকা থেকে তাদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ব্র্যাক ইউনিভার্সিটির সামার-২২ সেশনের শিক্ষার্থী আলী কারিম এবং স্প্রিং-২৩ সেশনের শিক্ষার্থী খন্দকার মেহরুন নেছা সুবাহ।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, ওই দুই শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫১ তম আবর্তনের দুই শিক্ষার্থীর আমন্ত্রণে অতিথি হিসেবে ক্যাম্পাসে এসেছিলেন। দুপুরে সুইমিংপুল এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে নিরাপত্তা শাখায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা দোষ স্বীকার করেন। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত তাদের প্রত্যেককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল আলম বলেন, “ক্যাম্পাসে মাদক ও যেকোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”

ঢাকা/আহসান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়