• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

কৃষিতে নতুন স্বপ্ন দেখাচ্ছে উচ্চ ফলনশীল ব্রি জাতের ধান, হেক্টরে ফলন ৮-৯ টন

প্রকাশিত: ১২:১৫, ৮ মে ২০২৬

আপডেট: ১৬:৫৪, ৮ মে ২০২৬

ফন্ট সাইজ
কৃষিতে নতুন স্বপ্ন দেখাচ্ছে উচ্চ ফলনশীল ব্রি জাতের ধান, হেক্টরে ফলন ৮-৯ টন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-বারি উদ্ভাবিত পুষ্টি সমৃদ্ধ উচ্চ ফলনশীল ব্রি শতাধিক জাতের ধান বোরো মৌসুমে কৃষিতে নতুন স্বপ্ন দেখাচ্ছে। যা প্রতি শতাংশে প্রায় এক মণ ফলন দিয়ে বড় বিপ্লব ঘটাচ্ছে জানালেন কৃষিবিদরা। চট্টগ্রামের ১৫ উপজেলায় হচ্ছে এই উচ্চ ফলনশীল জাতের ধানের চাষ। অধিক জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য এসব জাত সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। 

বাংলাদেশ ধান গবেষণা ইনিস্টিউট-ব্রি উদ্ভাবিত ১০০ পরবর্তী ব্রি ধান ১০১ থেকে ১১৪ জাতের ধানের চাষ হচ্ছে চট্টগ্রামের ১৫ উপজেলায়। কৃষি বিভাগ পার্টনার প্রকল্পের আওতায় ১৫ উপজেলায় এর প্রদর্শনী করেছে। ইতোমধ্যে ব্রি শতাধিক জাতের ধানটির পরীক্ষামূলক চাষে মিলেছে সাফল্য। ব্রি ১০১ ও ১০২ জাতের ধানের প্রদর্শনী প্লট করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প।

চট্টগ্রামে পার্টনার প্রকল্পের আওতায় ১০৬টি প্রদর্শনী প্লটে এই জাতের ধান হেক্টরে আট থেকে নয় টন পর্যন্ত ফলন দিয়েছে। সেই হিসাবে শতাংশে ফলন দিয়েছে প্রায় এক মণ বা এক মণেরও বেশি। ব্রি ধান-২৯ এর বিকল্প হিসেবে এই ধানের আবাদ করছেন কৃষকরা।

হাইব্রিড ধানের সমান ফলন দিতে সক্ষম, নতুন এই জাতের ধানে প্রচলিত জাতের ধানের মতো রোগবালাই নেই। লম্বা, চিকন প্রিমিয়াম কোয়ালিটির এই ধানের ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু। স্বল্প খরচে ধানের বাম্পার ফলন পেয়ে লাভবান হচ্ছেন কৃষকরা।

কৃষি কর্মকর্তারা বলেন, বোরো মৌসুমে চট্টগ্রামের ১৫ উপজেলায় ব্রি ১০১, ১০২ জাতের ১০৬টি প্রদর্শনী প্লট করার কথা। প্রকল্প থেকে বীজ নিয়ে পরীক্ষামূলক চাষে ভালো ফলন হওয়ায় কৃষকদের মধ্যে দারুণ প্রভাব পড়েছে।

এদিকে নতুন জাতের এইসব ধান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে জানিয়ে কৃষিবিদরা বললেন, জিংক সমৃদ্ধ জাতের ধানের চাষাবাদ সম্প্রসারণে কৃষক অধিক ফলন পেয়ে লাভবান হচ্ছেন, দেশের সাধারণ মানুষের পুষ্টির ঘাটতিও পূরণ হচ্ছে।

গেলো মৌসুমে চট্টগ্রামে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬৯ হাজার ৩৫০ হেক্টর জমিতে। কিন্তু আবাদ হয়েছে তার বশি ৭০ হাজার ৯৩০ হেক্টরে। কৃষি বিভাগের সহযোগিতা পাওয়ায় দিন দিন নানা জাতের ধানের প্রতি আগ্রহী হচ্ছেন কৃষকরা। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন: