• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

সরকারি দায়িত্ব পেলেন আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ২০:২১, ১৬ জুন ২০২৬

ফন্ট সাইজ
সরকারি দায়িত্ব পেলেন আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ধারা ৮(২) অনুসারে আফরোজা আব্বাসকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

এতে বলা হয়েছে, চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ হবে দুই বছর। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজনবোধে সরকার যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নমূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: