• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, রয়েছে বোনাস ও ইনক্রিমেন্টের সুযোগ

প্রকাশিত: ১২:২৯, ৬ মে ২০২৬

আপডেট: ১২:৩৮, ৬ মে ২০২৬

ফন্ট সাইজ
চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, রয়েছে বোনাস ও ইনক্রিমেন্টের সুযোগ

বিভিন্ন পদে লোকবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানবিক সহায়তামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি কন্টেন্ট রাইটার ও গ্রাফিক ডিজাইনার পদে সৃজনশীল, দক্ষ এবং দায়িত্ববান জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। অনলাইনেই এই চাকরির আবেদন করা যাবে।

পদের নাম: কন্টেন্ট রাইটার (নিউজলেটার ও কমিউনিকেশন)
লোকবল নিয়োগ: ০২ জন

পদের নাম: গ্রাফিক ডিজাইনার (নিউজলেটার ও ডাটা ভিজ্যুয়ালাইজেশন)
লোকবল নিয়োগ: ০১ জন

কাজের ধরন: ফুলটাইম (অফিস ভিত্তিক)
কর্মস্থল: ঢাকা (আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়)

দায়িত্বসমূহ-
১. মাসিক ও বার্ষিক নিউজলেটারের জন্য আকর্ষণীয় কভার স্টোরি, ফিচার ও প্রতিবেদন রচনা করা।
২. প্রকল্প এলাকায় সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে জীবন পরিবর্তনের বাস্তব চিত্র তুলে এনে হৃদস্পর্শী ভাষায় লেখা।
৩. ফাউন্ডেশনের চলমান সকল প্রকল্পের নিয়মিত অগ্রগতি ও পরিসংখ্যান সংকলন করা।  
৪. ফাউন্ডেশনের বিশাল কর্মযজ্ঞের পরিসংখ্যানগুলোকে সহজবোধ্যভাবে ইনফোগ্রাফিক আকারে উপস্থাপন করা।
৫. নিউজলেটার ও বার্ষিক প্রতিবেদনের আধুনিক, মার্জিত ও দৃষ্টিনন্দন লে-আউট ডিজাইন নিশ্চিত করা।
৬. প্রিন্ট প্রোডাকশনের জন্য হাই-রেজুলেশন ডিজাইন নিশ্চিত করা। 

যোগ্যতা ও দক্ষতা- 
১. সৃজনশীল বাংলা লেখায় দক্ষতা ও শুদ্ধ ভাষী।
২. মাঠ পর্যায়ের তথ্য সহজ ও হৃদয়স্পর্শী ভাষায় উপস্থাপন ক্ষমতা।
৩. ফিচার রাইটিং, কপিরাইটিং এবং তথ্য বিন্যাসে অভিজ্ঞ। 
৪. গ্রাফিক ডিজাইনারের ক্ষেত্রে Adobe InDesign, Illustrator ও Photoshop-এ পূর্ণ দক্ষতা 
৫. পত্রিকা ও ম্যাগাজিনে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৬. ওয়েবসাইটে আপলোড করার দক্ষতা অগ্রাধিকারযোগ্য।
৭. আস-সুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ্য ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রয়োজনে ফিল্ড ভিজিট করার মানসিকতা থাকা।
৮. আমানতদারিতার সাথে দায়িত্ব পালন ও প্রতিষ্ঠানের ভিশন বজায় রাখতে সচেতন হওয়া।

বেতন ও সুযোগ-সুবিধা
২৫,০০০ থেকে ৪০,০০০ টাকা (মাসিক) 
বছরে ০২টি ঈদ বোনাস।
দক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্টের সুযোগ।
দুপুরের খাবারের ব্যবস্থা।
সম্পূর্ণ দ্বীনি, সুশৃঙ্খল ও আন্তরিক কর্মপরিবেশ।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

বিভি/এসজি

মন্তব্য করুন: