• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

বন অধিদফতরে চাকরির সুযোগ, নেবে ৩৮২ জন 

প্রকাশিত: ১৬:২৬, ১২ মে ২০২৬

ফন্ট সাইজ
বন অধিদফতরে চাকরির সুযোগ, নেবে ৩৮২ জন 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ফরেস্টার পদে ৩৮২ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার দ্বিতীয় তলায় (Level-1)-এ রক্ষিত বাক্সে আবেদন সরাসরি পৌঁছাতে হবে।  

প্রতিষ্ঠানের নাম: বন অধিদফতর
পদসংখ্যা: ০১টি 
লোকবল নিয়োগ: ৩৮২ জন  

পদের নাম: ফরেস্টার
পদসংখ্যা: ৩৮২
শিক্ষাগত যোগ্যতা:  ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি
অন্যান্য যোগ্যতা: উচ্চতা ১৬৩ সে.মি; ও বুকের মাপ ৭৬ সে.মি

বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
আবেদন ফি: ১০০ টাকা

আবেদনের নিয়ম: বন অধিদফতরের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। ডাকযোগে অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার দ্বিতীয় তলায় (Level-1)-এ রক্ষিত বাক্সে সরাসরি পৌঁছাতে হবে। 

আবেদনের ঠিকানা: প্রধান বন সংরক্ষক, বন অধিদফতর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭

আবেদন যেভাবে: বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ জুন ২০২৬

বিভি/এসজি

মন্তব্য করুন: