জীবন বিমা করপোরেশনে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা
জীবন বিমা করপোরেশন ডেভেলপমেন্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: জীবন বিমা করপোরেশন
পদের নাম: ডেভেলপমেন্ট অফিসার
লোকবল নিয়োগ: ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে বিমা খাতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর
কর্মস্থল: ঢাকা (কাকরাইল)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: কর্মক্ষমতা বোনাস, সাপ্তাহিক ২দিন ছুটি, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬
বিভি/এসজি



মন্তব্য করুন: