হিজরী ১৪৪৭ সালের পবিত্র জুমা শেষ হয়ে গেল আজ
দেখতে দেখতে বিদায় নিচ্ছে আরবী বর্ষ বা ইসলামিক ক্যালেন্ডার হিজরী ১৪৪৭ সাল। আজ আরবী বছরের শেষ মাস জিলহজ্জের ২৫ তারিখ আজ। আজকের দিন হিজরী সনের শেষ পবিত্র জুমা। মাসের বাকি ৪দিনে কোনো শুক্রবার না হওয়ায় আজই পালিত হয়েছে হিজরী বছরের শেষ জুম্মা।
এই মাসেই পালিত হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। আগামী চারদিন পর পহেলা মহররমের মধ্য দিয়ে শুরু হবে হিজরী ১৪৪৮ সাল। আরবী ক্যালেন্ডার অনুযায়ী নতুন মাস শুরু হয় চাঁদ দেখার মাধ্যমে।
হিজরী নতুন বছরের প্রথম জুমা হবে আগামী ১৯ জুন। এই মহররম মাসের দশ তারিখ পালিত হবে পবিত্র আশুরা। আগামী ২৫ জুন সম্ভাব্য আশুরার দিন হতে পারে।
মধ্যপ্রাচ্যজুড়ে এ বছরটি ছিল বেশ মর্মান্তিক। ইরানে মার্কিন-ইসরাইল যৌথ হামলা। লেবাননে ইসরাইলের হামলা। মার্কিন ঘাটিতে ইরানের প্রতিশোধমূলক হামলা। হরমুজ ইস্যুতে উত্তেজনা। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে রক্তের স্রোত বয়ে গেছে এই বছর। তাই সব মিলিয়ে ১৪৪৭ সালটি ছিল আরব দেশগুলোর জন্য বড্ড দুঃখের।
বিভি/এজেড



মন্তব্য করুন: