• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

ঢাকায় প্রথমবার শুরু হয়েছে ব্যাংকারস ক্লাব ফুটসাল চ্যাম্পিয়নশিপ

প্রকাশিত: ১৩:৪৮, ১৪ জুন ২০২৬

আপডেট: ১৩:৪৯, ১৪ জুন ২০২৬

ফন্ট সাইজ
ঢাকায় প্রথমবার শুরু হয়েছে ব্যাংকারস ক্লাব ফুটসাল চ্যাম্পিয়নশিপ

প্রথমবারের মতো ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে ব্যাংকিং খাতের অন্যতম ক্রীড়া আয়োজন "ব্যাংকারস ক্লাব ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬"। ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান হয়েছে।

এবারের এই প্রতিযোগিতায় দেশের স্বনামধন্য মোট ১৩টি ব্যাংক অংশগ্রহণ করছে। যা ব্যাংকারদের মধ্যে ক্রীড়াচর্চা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রুম্মন বিন ওয়ালী সাব্বির, বিসিবিএল এর সভাপতি রাসেদ আক্তার, সাধারণ সম্পাদক রশিদুন নবীসহ সংশ্লিষ্ট ব্যাংকের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, ক্রীড়াবিদ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে ব্যাংক এশিয়া ও ব্রাক ব্যাংক।

বিভি/এজেড

মন্তব্য করুন: