• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

রাসূল (সা.) এর অনুকরণে বিড়াল প্রেম নওমুসলিম রাজের

প্রকাশিত: ২০:৩৫, ১৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
রাসূল (সা.) এর অনুকরণে বিড়াল প্রেম নওমুসলিম রাজের

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অনুকরণে ও ভালোবেসে বিড়াল পালেন নওমুসলিম মুহাম্মদ রাজ। শুধু বিড়াল পালাই নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশুদ্ধ জাতের বিড়াল আমদানিও করছেন গাজায় ইসরাইলি আগ্রাসনে মানবিক বিপর্যয়ের মুখে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসা এই ব্যক্তি। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের বিড়ালপ্রেমীদের জন্য নতুন একটি উদ্যোগ নিয়ে আসছেন তিনি। যার নাম দেওয়া হয়েছে Meow Meow British Cats।

মুহাম্মদ রাজের মূল পরিচিতি নিপীড়িত মুসলমানদের নিয়ে কাজ করা বাংলাদেশের সুপরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের মহাপরিচালক হিসেবে। পাশাপাশি তিনি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংস্থা সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য নানান মানবিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত গাজা এবং দুর্ভিক্ষপীড়িত সুদানের মুসলমানদের জন্য নানান মানবিক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার এসব কার্যক্রম বিভিন্ন সময় দেশ এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে ।

মুহাম্মদ রাজ অসহায় ও নিপীড়িত মানুষদের জন্য কাজ করার পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অনুকরণে পালন করেন বিড়ালও। বিশ্বের সব উন্নত জাতের বিড়াল সংরক্ষণে রাখা তার অন্যতম শখ। তার রয়েছে প্রাণী আমদানি ও রপ্তানির বৈধ এক্সপোর্ট ইমপোর্ট লাইসেন্সও। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, শখের বসে কেবল পৃথিবীর অন্যতম সেরা বিড়াল ব্রিড ব্রিটিশ শর্ট হেয়ার নিয়েই কাজ করবেন তিনি। সেই শখ থেকেই Meow Meow British Cats নামে নতুন উদ্যোগেরকথা জানিয়েছেন তিনি। আগামী ১০ই জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে তাঁর এই উদ্যোগের ওয়েবসাইট। যেখানে বিড়ালপ্রেমীরা বিভিন্ন জাত, যত্ন, স্বাস্থ্য ও সংগ্রহ নিয়ে সব তথ্য সহজেই পেয়ে যাবেন। 

মুহাম্মদ রাজ জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী তিনি রাশিয়া, ইংল্যান্ড ও আমেরিকার মতো দেশ থেকে সরাসরি বিশুদ্ধ জাতের ব্রিটিশ শর্ট হেয়ার আনবেন। আগামী সপ্তাহেই রাশিয়া থেকে আসবে তার দুটি নতুন বিড়াল। যার রয়েছে পূর্ণাঙ্গ পেডিগ্রি ও প্রয়োজনীয় সব কাগজপত্র। দেশের মানুষ প্রতারণার ভয় ছাড়াই নিশ্চিন্তে তার কাছ থেকে এসব উন্নত জাতের বিড়ালের আসল ব্রিড সংগ্রহ করতে পারবেন বলেও জানান তিনি।

এছাড়া বিড়ালের পাশাপাশি রাস্তায় কষ্ট পাওয়া যেকোনো প্রাণীর সেবায় একটি রেসকিউ টিম গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এই রেসকিউ টিম অসুস্থ, আহত ও অবহেলিত প্রাণীদের উদ্ধার করে তাদের চিকিৎসা ও যত্নের ব্যবস্থা করবে। শুধু সুন্দর জাতের বিড়াল ঘরে আনাই নয়, পথের অসহায় প্রাণীর পাশে দাঁড়ানোও যে প্রকৃত ভালোবাসা, সেই বার্তাই যেন দিতে চান বলেও জানান তিনি।

মুহাম্মদ রাজ বাংলাভিশনকে বলেন, বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সাঃ) বিড়ালকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি বিড়ালকে অপবিত্র মনে করতেন না। বিড়ালকে কেন্দ্র করে রাসূল (সা.) এর অনেকগুলো হাদিস রয়েছে। যে প্রাণীটিকে স্বয়ং নবীজি (সাঃ) এত ভালোবাসতেন, সেই প্রাণীর সেবায় আমার এগিয়ে আসা প্রয়োজন মনে করেছি। আমি বিড়ালকে ভালোবেসে শখের বসে অবসর সময়ে বিড়াল নিয়ে এই  Meow Meow British Cats নামে এই উদ্যোগটি বাস্তবায়নের পরিকল্পনা করেছি। এটি শুধু ব্যবসা উদ্যোগ নয়, বিড়ালের পরিচ্ছন্ন ও বিশ্বসেরা জাতগুলোকে সংরক্ষণ এবং বিড়ালসহ অন্য প্রাণিদের কল্যাণ নিশ্চিতকরণেরও একটি উদ্যোগ। মানুষ থেকে শুরু করে পথের নিরীহ প্রাণী, সবার প্রতি মমতা একই সুতোয় গাঁথা। তাই Meow Meow British Catsকে কেবল একটি ক্যাটারি নয়, বরং ভালোবাসা, বিশ্বাস আর সুন্নাহর প্রতি শ্রদ্ধার এক নতুন ঠিকানা হেসেবে গড়তে চাই।

তিনি আরও বলেন, শুধু সুন্দর জাতের বিড়াল ঘরে আনাই নয়, আমি রাস্তায় কষ্ট পাওয়া যেকোনো প্রাণীর সেবায় একটি রেসকিউ টিম গড়ে তুলতে চাই। আমার এই দল রাস্তার অসুস্থ, আহত ও অবহেলিত প্রাণীদের উদ্ধার করে চিকিৎসা ও যত্নের ব্যবস্থা করবে। এছাড়া বিড়াল মালিকরা কোথাও বেড়াতে গেলে তাদের প্রিয় বিড়ালগুলোকে স্বজন্তে রাখার জন্য একটি ক্যাট হোস্টেল গড়ারও পরিকল্পনাও রয়েছে আমার।
 

বিভি/কেএস/এআই

মন্তব্য করুন: