• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু চূড়ায় বাবর আলী

প্রকাশিত: ০৮:২১, ২ মে ২০২৬

ফন্ট সাইজ
প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু চূড়ায় বাবর আলী

ছবি: সংগৃহীত

প্রথমবার মাকালু চূড়ায় উড়লো বাংলাদেশের লাল-সবুজের বিজয় নিশান। আর বাবর আলী নিজেকে নিয়ে গেলো আরেকটু উচ্চতায়। পৃথিবীর চৌদ্দটি আট হাজারি শৃঙ্গের পাঁচটি আরোহণ করা একমাত্র বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী।

শনিবার (২ মে) ভোর পৌনে ছয়টায় বাবর আলী মাকালু চূড়া স্পর্শ করেন। 

বাবরের সংগঠন পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের ফেসবুক পোস্টে বলা হয়, ‘বিনিদ্র রজনী শেষে এক নতুন আলোকিত ভোরের সূচনা! প্রায় সাড়ে আট ঘন্টা অবিরাম আরোহণ শেষে অবশেষে বাংলাদেশ সময় ভোর ০৫:৪৫ এ বাবর স্পর্শ করলো পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ শিখর মাউন্ট মাকালু (২৭,৮৩৮ ফুট/৮,৪৮৫ মিটার) চূড়া।’

সংগঠনটি আরও জানায়, ‘তবে কাজ এখনো মাত্র অর্ধেক সমাপ্ত। বেসক্যাম্পের নিরাপত্তায় নেমে না আসা পর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেলার জো নেই। তাই চলুক প্রার্থনা...।’

বিভি/এআই

মন্তব্য করুন: