• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

চিকিৎসকরা ফেরেশতা নন, তারা মানুষ

ডা. আনোয়ার ফরাজী ইমন

প্রকাশিত: ২০:১৯, ১৮ মে ২০২৬

আপডেট: ২০:২১, ১৮ মে ২০২৬

ফন্ট সাইজ
চিকিৎসকরা ফেরেশতা নন, তারা মানুষ

ডা. আনোয়ার ফরাজী ইমন

কিন্তু একজন মানুষ যখন নিজের জীবন, পরিবার ও ব্যক্তিগত স্বস্তির কথা পাশে রেখে অন্যের জীবন বাঁচাতে দিন-রাত কাজ করেন, তখন তাঁর গায়ে হাত তোলা শুধু অপরাধ নয়, চরম অমানবিকতাও।

শরীয়তপুরে আজ একজন চিকিৎসক আইসিইউতে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। অথচ দুঃখজনকভাবে, কিছু মানুষ এই ঘটনাকেও বিদ্রুপের বিষয় বানিয়েছে। এটি শুধু একজন চিকিৎসকের ওপর হামলা নয়; এটি পুরো স্বাস্থ্যব্যবস্থার ওপর আঘাত।

ভুল হলে আইন আছে, বিচার আছে।
কিন্তু হাসপাতাল ভাঙচুর, চিকিৎসকদের মারধর এবং ভয়ভীতি প্রদর্শন কোনো সভ্য সমাজের ভাষা হতে পারে না।

তবে একইসঙ্গে চিকিৎসকদেরও আরও আন্তরিক, মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে সহমর্মিতা, ধৈর্য ও সুন্দর আচরণ অনেক ভুল-বোঝাবুঝি দূর করতে পারে। কারণ চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানবতার সেবা।

আজ যদি ডাক্তার নিরাপদ না থাকেন, তবে কাল রোগীও নিরাপদ থাকবে না।

শরীয়তপুরে চিকিৎসকদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

হাসপাতাল নিরাপদ থাকুক,
চিকিৎসক নিরাপদ থাকুক,
রোগী নিরাপদ থাকুক—
মানবতা বেঁচে থাকুক।

মন্তব্য করুন: