আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাভিশনের জহুরুল হক জনি
নব উজ্জিবিত বাংলাদেশ সামাজিক সংঘটন এর উদ্যোগে চলতি বছরের আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে বাংলাভিশনের সিনিয়র ক্যামেরা জার্নালিস্ট মোহাম্মদ জহুরুল হক জনিকে।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে ধানমন্ডির একটি অডিটরিয়ামে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেয় 'নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ' কর্তৃপক্ষ।

কোভিড মহামারী, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, এমনকি জুলাই আন্দোলন চলাকালে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাভিশনের এই নির্ভিক ক্যামেরা জার্নালিস্ট দেশবাসীর কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে নিরলস ভূমিকা পালন করেছেন। তার এই অবদানের স্বীকৃতি স্বরূপ 'নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ' জহুরুল হক জনিকে আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যায়ার্ডে ভূষিত করেছেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, কলামিস্ট এবং সংস্কৃতি অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন। এধরনের আয়োজন গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্বের সাথে কাজ করতে আরো উজ্জীবিত করবে বলছেন সংশ্লিষ্টরা।
বিভি/এজেড



মন্তব্য করুন: