• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

প্রথম বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ পেলেন অর্ণব

প্রকাশিত: ১৬:০২, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:০৩, ১৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ পেলেন অর্ণব

প্রথম বাংলাদেশি ফটোগ্রাফার হিসেবে “স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার” সম্মাননা জিতেছেন জোবায়ের আহমেদ অর্ণব। যা প্রদান করা হয় বিশ্বখ্যাত Sony World Photography Awards-এর ১৯তম আসরে।

বর্তমানে Counter Foto – A Center for Visual Arts-এর শিক্ষার্থী অর্ণব প্রায় ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৪,৩০,০০০-এরও বেশি ছবির মধ্য থেকে এই সম্মান অর্জন করেন। লন্ডনে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি তার শিক্ষক সাইফুল হক অমি-এর সঙ্গে পুরস্কারটি গ্রহণ করেন।

তার আলোকচিত্রে উঠে এসেছে ঢাকা শহরের নগরায়ন, বৈচিত্র্য, এবং এই পরিবর্তনের ভেতর দিয়ে বেড়ে ওঠা মানুষ ও প্রাণীকূলের গল্প—যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এ বছরের স্টুডেন্ট প্রতিযোগিতার থিম ছিল “Togetherness”.

প্রতিযোগিতার নির্বাচিত কাজগুলো প্রদর্শিত হচ্ছে লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত Somerset House-এ। গত ১৭ এপ্রিল শুরু হয়ে এ প্রদর্শন চলবে ৪ মে পর্যন্ত।

বিভি/এজেড

মন্তব্য করুন: