• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর

প্রকাশিত: ১৭:৪০, ৯ জুন ২০২৬

আপডেট: ২০:১১, ৯ জুন ২০২৬

ফন্ট সাইজ
জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর

অধ্যাপক ড. আবদুস সালাম

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করেছেন। 

গত রবিবার (৭ জুন) এসংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম পরিবেশ, বায়ু দূষণ ও প্রযুক্তি বিষয়ে দীর্ঘদিন যাবৎ গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তাঁর এই অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত।

বিভি/এজেড

মন্তব্য করুন: