হলান্ডের জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল নরওয়ে
বিশ্বকাপের অভিষেক গোল করে উদযাপন করছেন আর্লিং হলান্ড। ছবি : ফিফা
ফিফা ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে জমে উঠেছে ইরাক ও নরওয়ের লড়াই। বোস্টনের ফক্সবরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে ২–১ গোলে এগিয়ে আছে নরওয়ে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। এর ফলও পেয়ে যায় দ্রুতই। ২৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তারকা স্ট্রাইকার আলিং হল্যান্ড। বিশ্বকাপের অভিষেক ম্যাচেই গোল পেলেন নরওয়ের এই গোল মেশিন।
১০ মিনিট পরই ম্যাচে সমতা ফেরায় ইরাক। ম্যাচের ৩৯তম মিনিটে নরওয়ের জাল খুঁজে নেন আইমান হুসেইন। দেশটির ইতিহাসে বিশ্বকাপে প্রথম গোল এটি।
প্রথমার্ধের শেষদিকে ৪৩ মিনিটে আবারও জালের দেখা পান হলান্ড। জোড়া গোলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

স্পোর্টস ডেস্ক