• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত

প্রকাশিত: ১২:০৮, ১৬ জুন ২০২৬

ফন্ট সাইজ
রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার হাইকোর্টে শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। যে কোনো দিন এ মামলার শুনানি শুরু হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি দুই আসামির পক্ষে রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত রবিবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের জেল আপিল বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করেন।

শুনানির সময় অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা জেল আপিলে হত্যার ঘটনায় স্বীকারোক্তি দিয়ে ক্ষমা চেয়েছেন। তবে অপর আসামি স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেছেন।

এর আগে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এ মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন। মামলা এখন হাইকোর্টে আপিল পর্যায়ে রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: