• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

চট্টগ্রামে শিশু ধর্ষণ: মামলার ২৬ দিনের মাথায় রায়, আসামি মনিরের যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৬:৩৯, ১৭ জুন ২০২৬

আপডেট: ১৬:৪১, ১৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামে শিশু ধর্ষণ: মামলার ২৬ দিনের মাথায় রায়, আসামি মনিরের যাবজ্জীবন

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার সময় আসামী মনির আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এর আগে ৯ জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়েছিলো। ঘটনার ২৭ দিনের মাথায় এবং অভিযোগপত্র জমা দেয়ার ১৩ দিনের মাথায় চাঞ্চল্যকর এ মামলার রায় হলো আজ।

গত ২১ মে নগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওইদিন বিকেলেই অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ।

পরে পুলিশের কাছ থেকে বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নিতে চাইলে ব্যাপক সংঘর্ষ ঘটে। পরে ২২ মে শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। পরে ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় গ্রেফতারকৃত আসামি মনির।

বিভি/এজেড

মন্তব্য করুন: