তীব্র বিতর্কের মুখে বিশ্বকাপের মাঝপথেই নিয়ম বদলালো ফিফা
কোনো একজন ফুটবলার কথা বলছেন স্প্যানিশ ভাষায়। মুহূর্তেই তাকে থামিয়ে ইংলিশ বলার অনুরোধ করা হচ্ছে। আশরাফ হাকিমি, ভিনিসিয়ুস জুনিয়র ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্ষেত্রে বিশ্বকাপে এমন দৃশ্য দেখা গেছে। যখনই কোনো সাংবাদিক স্প্যানিশ ভাষায় প্রশ্ন করেছেন এবং খেলোয়াড়রা দ্বিধা ছাড়াই সেই ভাষায় উত্তর দিতে চেয়েছেন, তখনই দায়িত্বে থাকা কেউ না কেউ এসে স্প্যানিশে কথা বলা বন্ধ করতে বাধ্য করেছেন।
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২২:৫৮