• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

জুলাই হতাহতের মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতা

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩১, ১৬ জুন ২০২৬

ফন্ট সাইজ
জুলাই হতাহতের মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতা

ফেনীতে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হতাহতের মামলায় দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নোয়াখালীর এম এ হাসেম কলেজের সহযোগী অধ্যাপক ছায়েদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুন) ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ছালামাত উল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় সংঘটিত সহিংসতার ঘটনায় আহত হওয়ার অভিযোগে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের বাসিন্দা আসিফুল ইসলাম আহাদ ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোট ৯৬ জনকে আসামি করা হয়। এর মধ্যে ৯৩ নম্বর আসামি হিসেবে ছায়েদুল হকের নাম উল্লেখ রয়েছে।

বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী, ওই ঘটনায় বহু মানুষ হতাহত ও আহত হন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে উচ্চ আদালত থেকে তিনি জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। তবে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফেনী আদালতের পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত আবেদনটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, মামলাটি বিচারাধীন রয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: