• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

ইসলামী ব্যাংককে দুপুরে ২৫০০ কোটি সহায়তা দিয়ে বিকালেই গভর্নরের বৈঠক

প্রকাশিত: ১৯:৫০, ১৪ জুন ২০২৬

আপডেট: ১৯:৫১, ১৪ জুন ২০২৬

ফন্ট সাইজ
ইসলামী ব্যাংককে দুপুরে ২৫০০ কোটি সহায়তা দিয়ে বিকালেই গভর্নরের বৈঠক

আড়াই হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেয়ার পর ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (১৪ জুন) বিকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান উপস্থিত রয়েছেন। এছাড়া ইসলামী ব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত রয়েছেন।

এর আগে, দুপুরে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেয়ার কথা বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়। ১০ হাজার কোটি টাকা চাওয়ার বিপরীতে প্রাথমিকভাবে এই অংকের অর্থ দেয়া হয়েছে।

গত ১ জুন থেকে ১০ দিনে আমানতকারীদের নগদ টাকা উত্তোলনের চাপ সামাল দিতে মূলত এই সহায়তা করা হয়েছে। এর আগে, গত শুক্রবার ইসলামী ব্যাংকের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে গভর্নর প্রয়োজনে নগদ সহায়তার বিষয়ে নিশচিত করেন। একইসাথে প্রয়োজনে পরবর্তীতে আরও সহায়তার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল সূত্র।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংক থেকে ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত ৯ দিনে প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত তুলে নিয়েছেন গ্রাহকরা। এছাড়া ব্যাংকের আমানতকারীদের অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে।

ব্যাংকটির অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত আমানত কমেছে ৪ হাজার ২০৪ কোটি টাকা। পরবর্তী দুই দিনে আরও প্রায় ২ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়। এতে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের চাপ তৈরি হয়।

এদিকে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে কয়েকদিন ধরে আন্দোলন চলছে। নতুন চেয়রম্যানের প্রতি অনাস্থা জানিয়ে এরইমধ্যে অর্থমন্ত্রণালয়ে স্বারকলিপি দেন আন্দোলনকারীরা। তবে ব্যাংকটির গ্রাহকদের আমানত নিরাপদ ও ভয়ের কোন কারণ নেই বলে আশ্বস্ত করেছেন গভর্নর মোস্তাকুর রহমান।

বিভি/টিটি

মন্তব্য করুন: