• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

ফেনীর প্রবীণ সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলাল আর নেই

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৬, ৯ জুন ২০২৬

ফন্ট সাইজ
ফেনীর প্রবীণ সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলাল আর নেই

ফেনীর সিনিয়র সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, ওসমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে ফেনীর সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

সাংবাদিকতা পেশায় দীর্ঘ সময় ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে তিনি সহকর্মী ও পাঠকমহলে বিশেষ সম্মান অর্জন করেছিলেন। ফেনীর সাংবাদিকতা অঙ্গনে তাঁর অবদান ও মানবিক গুণাবলি সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: