• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

কালিমা থাকায় বিশ্বকাপের ম্যাচেও মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

প্রকাশিত: ১০:৫৫, ১৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
কালিমা থাকায় বিশ্বকাপের ম্যাচেও মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

ফিফার কর্মীরা এমনভাবে ধরে রেখেছেন যে সৌদি আরবের পতাকা মাটি স্পর্শ করেনি।

বিশ্বকাপের প্রতিটা দলের প্রথম ম্যাচের আগে জাতীয় পতাকা এনে মাটিতে স্থাপন এবং জাতীয় সংগীত গাওয়ার রীতি বহু পুরোনো। এবারও দেখা গেছে একই চিত্র। তবে উরুগুয়ের বিপক্ষে সৌদি আরবের ম্যাচের আগে একটি বিষয় দর্শকদের নজর কেড়েছে। মাঠে প্রদর্শনের সময় সৌদি আরবের জাতীয় পতাকাটি মাটিতে স্পর্শ করতে দেওয়া হয়নি।

সম্প্রচারমাধ্যম স্টেডিয়াম অ্যাস্ট্রোর তথ্য অনুযায়ী, বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের মধ্যে সৌদি আরবের পতাকাই একমাত্র, যেটি কোনো অবস্থাতেই মাটিতে স্পর্শ করানো যায় না। অনুষ্ঠানে ভারসাম্য বজায় রাখতে উরুগুয়ের পতাকাটিও একইভাবে মাটি থেকে ওপরে ধরে রাখা হয়।

সৌদি আরবের জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে দেশটিতে কঠোর বিধিনিষেধ রয়েছে। ২০২৪ সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিবর্ণ বা ক্ষতিগ্রস্ত অবস্থার কোনো পতাকা প্রদর্শন করা নিষিদ্ধ। পুরোনো বা ব্যবহারের অনুপযোগী পতাকা যথাযথভাবে ধ্বংস করতে হয়, যাতে সেগুলো পুনরায় ব্যবহার বা অসম্মানিত না হয়।

এভাবে সব দলের পতাকায় মাটিতে স্থাপন করা হয়।

এছাড়া সৌদি আরবের জাতীয় পতাকা কিংবা দুই পবিত্র মসজিদের খাদেমের পতাকা এমনভাবে নামানোও নিষিদ্ধ, যাতে তা মাটি, পানি বা অন্য কোনো পৃষ্ঠ স্পর্শ করে। মূলত পতাকায় থাকা ইসলামী শাহাদাহ যেটা কালিমা তাইয়েবার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবেই এসব বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করা হয়।

ওই ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছে। সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়েকে অবশ্য এগিয়ে ছিল সৌদি আরব। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ম্যাক্সিমিলিয়ানোর গোলের পর ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।

বিভি/এজেড

মন্তব্য করুন: